দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে দিনভর বর্ণাঢ্য আয়োজনে মুখরিত দেশ রূপান্তর প্রাঙ্গণ। রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
দেশ রূপান্তরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে পাঠানো সংবাদে পড়ুন প্রতিষ্ঠাবার্ষিকীর খবর
আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ মার্চ (সোমবার) সকালে আড়াইহাজার থানা প্রেস ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমানের আয়োজনে আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক আড়াইহাজার শাখার ম্যানেজার মো. আনিসুর রহমান, আড়াইহাজার থানার উপপরিদর্শক সোহাগ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মো. মজিবুর রহমান, যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, আমার সংবাদের শাহজাহান কবির, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দেশের আলোর মনিরুজ্জামান, ভোরের দর্পণের জাকির হোসেন, বিজয় টিভির মোস্তফা কামাল, প্রতিদিনের নিউজের সোলায়মান হাসান, শিক্ষক প্রতিনিধি মোশাররফ মাতব্বর,আমাদের আড়াইহাজারের কামরুল ইসলাম ও জাইদুল প্রমুখ।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে দেশের বহুল প্রচারিত প্রথম সারির দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার এ কেক দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়।
দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের সঞ্চলনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক মাছুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, জাকির হোসেন, আকরাম উদ্দিন, আমিনুল হক, শাহাবউদ্দিন, মাসুক মিয়া, জসিম উদ্দিন, লুৎফুর রহমান, দিলাল আহমদ, মোশাহিদ রাহাত, কর্ণ বাবু দাস, আলাউর রহমান, মিজানুর রহমান, ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমদ প্রমুখ। এ ছাড়া পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ, নরেন ভট্রাচার্জ, শিক্ষক সৈয়দ আমিরুল ইসলাম জাকের, সুনামগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক পার্থ প্রতিম দাস, অমিত দেব।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সাটুরিয়া প্রেস ক্লাব কার্যালয়ের এ উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এবং সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। সাটুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়জী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আব্দুর রাজ্জাক রাজ, সাটুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মোল্যা, সাটুরিয়া থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি অলক রায়, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটি দাখিল মাদরাসার সুপার মাওলানা লিয়াকত আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. সেলিম হোসেনসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, বালিয়াটি ইউনিয়ন পরিষদের মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. ইমরান হোসেন, সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন,বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন সরকার, যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম, সাটুরিয়া প্রেস ক্লাবের বিভিন্ন সদস্য, শিক্ষক, বিভিন্ন জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পঞ্চগড়
পঞ্চগড়ে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও বৈঠকী আড্ডার আয়োজন করা হয়। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে বৈঠকী আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, সদর থানার পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার সাবিবুর রহমান সাবিব, সামসউদ্দিন চৌধুরী কালাম, রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ।
গাইবান্ধা
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে আলোচনাসহ আনন্দ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনাসভা ও পরে অতিথিদের নিয়ে দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটেন পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি রফিকুল ইসলাম।
পরে আলোচনাসভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্য নির্বাহী সাবেক সভাপতি আমিনুল ইসলাম,গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি খালেদ হোসেন, প্রবীণ সাংবাদিক রজদকান্তি বর্মণ, ফোকাস বাংলার সাংবাদিক কুদ্দুস আলম, প্রবীণ সাংবাদিক হারুনর রশিদ প্রমুখ।
রাঙ্গামাটি
কেক কাটা ও আলোচনাসভার মাধ্যমে রাঙ্গামাটিতে দৈনিক দেশ রূপান্তরের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পত্রিকার পাঁচ পূরণ উপলক্ষে সোমবার সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও আরটিভি রাঙ্গামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঈন উদ্দিন বাপ্পী। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর রাঙ্গামাটি প্রতিনিধি শংকর হোড়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাগো নিউজ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র মফস্বল সম্পাদক সাইফুল উদ্দিন, ঢাকা পোস্ট ও পাহাড় টুয়েন্টি ফোর এর বিভাগীয় সম্পাদক মিশু মল্লিক, সামাজিক সংগঠন অক্সিজেন’র অর্থ সম্পাদক নিজাম উদ্দিন সোহাইলসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
খুলনা
খুলনায় আনন্দ-উৎসবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে মেয়র তালুকদার আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম। পরে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল আহসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ইনডিপেন্ডেট টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এইচ এম শামিমুজ্জামান, ৭১’ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) খুলনার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মো. রোকনুজ্জামান সরদার, খুলনা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, জাগো নিউজের খুলনা প্রতিনিধি আলমগীর হান্নান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল, দৈনিক যুগান্তর পত্রিকার খুলনার ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, এসএ টিভির খুলনা প্রতিনিধি রফিকুল ইসলাম মতি, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা প্রতিনিধি হাসানুর রশিদ তানজির, দৈনিক ইত্তেফাকের বটিয়াঘাটা প্রতিনিধি শেখ আব্দুল হামিদ, ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল প্রমুখ।
মৌলভীবাজার
মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক উপহার দেওয়া হয়।
দেশ রূপান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি পান্না দত্ত, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মহসিন পারভেজ, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসিন, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা জেরিন আক্তার।
পীরগঞ্জ (রংপুর)
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর ২টায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান জুযেলের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ প্রতিনিধি এম এ রহিমের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ টি এম মাজহারুল আলম মিলন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলু, সিনিয়র সাংবাদিক বখতিয়ার রহমান,আব্দুল হাকিম ডালিম, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল মিলন,মশফিকুর রহমান পল্টন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, পুলিশ পরিদর্শক নজির হোসেন, এসআই নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাদল মিয়া, সেলিম মিয়া, শাহিনুর রহমান, এমদাদুল হক, মিফতাহুল ইসলাম, আশিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনি সম্পাদক সাজিদুর রহমান সাজু।
গাজীপুর
গাজীপুরে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশ রূপান্তরের ষষ্ঠ বর্ষে পদার্পণ এবং পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ সরনীর পোস্ট অফিস রোডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজিব, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, মাসুদ রানা, হাসমত আলী, আব্দুল আজিজ, রেজাউল বারী বাবুল, রেজাউল করিম রেজা, এসএম হাবীব, আব্দুল মালেক, আব্দুল গাফফার, আব্দুর রহমান প্রমুখ।
মাদারীপুর
অনুসন্ধানমূলক সাংবাদিকতা দেশ রূপান্তরের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে- মাদারীপুরে দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মাদারীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. কামরুল আহসান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, দেশে এত এত পত্রিকা তাদের মধ্যে থেকে দেশ রূপান্তর নিজেদের স্থান করে নিয়েছে। দেশের শীর্ষ স্থানীয় পত্রিকার মধ্যে একটি।
জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ বাংলাদেশকে উন্নত বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সেই লক্ষ্যকে বাস্তবায়নে দেশরূপান্তর অগ্রণী ভূমিকা রাখবে। এ ছাড়া পত্রিকাটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় এর গ্রহণযোগ্যতা আরো বাড়িয়েছে।
এ সময় দেশ রূপান্তর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে ও আজকালের খবর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, চ্যানেল টুয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়া, মাদারীপুর প্রেস ক্লাবের সদস্য ও মাদারীপুরে কর্মরত সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টর সঞ্জয় কর্মকার অভিজিৎ, মাদারীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান সরদার, মাদারীপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও মোহনা টিভি জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমানসহন সাংবাদিকবৃন্দ।
রাজশাহী
রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে রাজশাহী সরকারি কলেজে আয়োজিত বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমাজ উন্নয়নে দেশ রূপান্তরের দায়িত্বশীল ভূমিকার প্রসংশা করেন। আগামী দিনেও দেশ রূপান্তর মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে তার সাহসী পথ চলা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী সাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, প্রতিষ্ঠাতা সভাপতি শ ম সাজু, রাজশাহী প্রেস ক্লাবের সহসভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু। অনুষ্ঠান পরিচালনা করেন মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য, খবরের কাগজের ব্যুরো প্রধান এনায়েত করিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মুস্তাফিজুর রহমান রাসেল, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাখাওয়াত হোসেন, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সহসভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক সেহের আলী দুর্জয়।
চাঁদপুর
বর্ণিল আয়োজনে চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভায় অংশ নেন অতিথিবৃন্দ। এর আগে প্রেস ক্লাব চত্ত্বরে শোভাযাত্রায় অংশ নেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত'র সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমদ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।
চাঁপাইনবাবগঞ্জ
দায়িত্বশীলদের দৈনিক শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, ডিবিসি নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জহুরুল ইসলাম।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেক কাটা ও আলোচনাসভার মাধ্যমে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে আখাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
দৈনিক দেশ রূপান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মো. জালাল হোসেন মামুনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানা অফিসার ইনচার্জ নূরে আলম, জেলা পরিষদের সদস্য ও আখাউড়া টেলিভিশন জার্নালিস্টের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দীপক চৌধুরী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মনির হোসেন বাবুল, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি, শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, আব্দুল মমিন বাবুল, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন শাপলু, আখাউড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হান্নান খাদেম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফজ্জলে রাব্বি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রুবেল আহম্মদ, সাধারণ সম্পাদক অমিত হাসান আবির।
দিনাজপুর
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোমিনুল করিম।
দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন, বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ডিসি রায়, দিনাজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কংকন কর্মকার, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ মানিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের দিনাজপুর জেলা প্রতিনিধি কুরবান আলী।
বগুড়া
বগুড়ায় দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অপসাংবাদিকতা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অতিথিরা। সোমবার বেলা ১২টায় বগুড়া প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়। বগুড়া জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনির পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বণিক বার্তার ব্যুরো প্রধান এইচ আলীম, দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, করতোয়ার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দেশ রূপান্তর আদমদীঘি প্রতিনিধি নেহাল আহমেদ প্রান্ত।
বারদী (সোনারগাঁ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। সোমবার সকালে বারদী ইউনিয়ানের ৯ নম্বর ইউপি সদস্য নাজমুল হকের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের বারদী সংবাদদাতা জহিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সেনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সেনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মো. জহিরুল হক, বারদী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমার প্রদীপ দাস, সেনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠ ও মাই টিভি প্রতিনিধি আসাদুজ্জামান নূর, আমার সংবাদ ও এসিয়ন টিভি সোনারগাঁ প্রতিনিধি পনির ভূইয়া, মার্কেন্টাইল ব্যাংকের বারদী বাজার ব্রাঞ্চ ম্যানেজার মো. আহাদুজামান সুমন, অগ্রবানী প্রতিদিনের প্রতিনিধি কাজী সালাউদ্দিন,কবি জামান ভূইয়া, দিন প্রতিদিনের প্রতিনিধি সহিদুল ইসলাম খোকন, আজকের দর্পনের প্রতিনিধি হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার,সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি সাইদ সরকার প্রমুখ।
লালমনিরহাট
লালমনিরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সোমবার বেলা দেড়টায় লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হল রুমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
শুরুতেই সংক্ষিপ্ত আলোচনার পর কেক কাটা হয়। দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও পাঠকরা শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
এ সময় আরো বক্তব্য রাখেন লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান লাডলা, প্রবীণ সাংবাদিক বাংলাদেশ বেতার ও একুশে টিভির লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়, নাগরিক টেলিভিশনের তন্ময় আহম্মেদ নয়ন, এসএ টেলিভিশনের আশিকুর রহমান ডিফেন্স অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ রূপান্তর পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ফরহাদ আলম সুমন।
ঝালকাঠি
ঝালকাঠিতে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল দশটায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এক কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
দেশ রূপান্তরের ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াররম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, প্রেস ক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, রাজাপুর প্রেস ক্লাব সভাপতি হোসেন খান ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ।
এ সময় আরো বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাব সহসভাপতি এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন তালুকদার, সহসাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, নির্বাহী সদস্য ও চ্যানেল ২৪ প্রতিনিধি রতন আচার্য, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি শফিউল আজম টুটুল, প্রেস ক্লাব সদস্য, দৈনিক কালের কণ্ঠ ও এন টিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, ৭১ টেলিভিশন প্রতিনিধি তরুণ সরকার, মানবকণ্ঠ প্রতিনিধি রাজু খান,বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ভোরের কাগজ প্রতিনিধি উজ্জ্বল রহমান, এসএম পারভেজ, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ জামাল হোসেন, সদস্য জিয়াউল হক লিনু, মনিরুজ্জামান রেজওয়ান, রাজাপুর প্রেস ক্লাব কোষাধ্যক্ষ খলিলুর রহমান, সদস্য নেয়ামুল হাসান হিরন প্রমুখ।
কুড়িগ্রাম
নানা আয়োজনে কুড়িগ্রামে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা ও কেক কাটা হয়।
এতে কুড়িগ্রাম প্রেস ক্লাবের কার্যকারী সদস্য ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মাহফুজার রহমান টিউটরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. বরমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক শফি খাঁন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শ্যামল ভৌমিক।
এ ছাড়া এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি নিউজের প্রতিনিধি ওহাদুজ্জামান তুহিন, দীপ্ত টিভির প্রতিনিধি ইউনুস আলী, প্রথম আলোর কুড়িগ্রাম সংবাদদাতা জাহানুর রহমান খোকন, বাংলাভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের প্রতিনিধি ফজলুল করিম ফারাজি, ভোরের পাতার প্রতিনিধি ফিরোজ আলম মনুসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় ‘দেশ রূপান্তর’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ রূপান্তর পত্রিকার আনোয়ারা উপজেলা প্রতিনিধি ও আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খালেদ মনছুর, ইউপি সদস্য মিজানুর রহমানসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দেশ রূপান্তর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।
এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, কবি ও লেখক প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন।
আলোচনাসভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সহসভাপতি মজিবুল সেখ, বৈশাখী টিভি কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দেশ রূপান্তর কুমারখালী ও খোকসা উপজেলা প্রতিনিধি কাঙ্গাল হরিনাথ মজুমদার প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন, দৈনিক হাওয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সিহাব উদ্দিন, চারণ সংগঠক শফিউর রহমান শফি প্রমুখ।
ফরিদপুর
ফরিদপুরে দেশের একমাত্র দায়ীত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এক আলোচনাসভা ও কেক কাটা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবির।
দেশ রূপান্তর ফরিদপুর জেলা প্রতিনিধি সুজাউজজামান জুয়েলের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, এনজিও ব্যক্তিত্ব এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, একুশে টিভি ও যুগান্তর পত্রিকার ফরিদপুর ব্র্যোরো প্রধান জাহিদ রিপন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ।
ঠাকুরগাঁও
দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পিআইপি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি তানভীর হাসান তানু, অনলাইন জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি শাকিল আহম্মেদ, রিপোর্টাস ইউনিটের সাবেক সভাপতি এমদাদুল হক ভুট্ট প্রমুখ।
হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোমবার বিকেলে হাজীগঞ্জের একটি পত্রিকার কার্যালয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
হাজীগঞ্জ উপজেলা যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাংবাদিক হাবিবুর রহমান,শাখাওয়াত হোসেন শামীম, হাবিব উল্ল্যাহ, মঞ্জুর আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাছান ফিরোজ, শামছুজ্জামান মুন্সি, সাংবাদিক সুজন দাস,জসিম উদ্দিন, হোসেন বেপারী, রিয়াজ শাওন, মোশারফ হোসেন, হাছান আহমেদ প্রমুখ।
টাঙ্গাইল
টাঙ্গাইলে দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে বাসাইল প্রেস ক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র রাহাত হাসান টিপু, উপজেলার আওয়ামী লীগের সভাপতি হাজী মহিয়ার রহমান গাউছ, মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি আবুল কাশেম, চ্যানেল আই'র প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।
জেলা প্রতিনিধি আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনাড়ম্বর পরিবেশে দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টায় শিমরাইল মোড় প্রিয়ম টাওয়ারের তৃতীয় তলায় তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে আলোচনাসভা ও কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।
পত্রিকাটির সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. সোহেল রহমানের সভাপতিত্বে ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওনের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া। বক্তারা পত্রিকার সফলতা কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্ধিক, পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান, হাইওয়ে পুলিশের শিমরাইল কম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন খোকা, নারায়ণগঞ্জ মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিপাত আল রহমান লিংকন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শিচতি শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.আব্দুল কাইয়ুম, মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলাম, আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজিব।
নোয়াখালী
দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর নান্টু, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহসভাপতি শাহ এমরান মো. ওসমান সুজন, যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার নিয়াজী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক প্রমুখ।
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে আনন্দগণ পরিবেশে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি মো. আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও নান্দাইল প্রেস ক্লাবের অর্থ-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দীন, নান্দাইল মডেল থানার প্রতিনিধি এসআই আ. সালাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল হক আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম কনক, সাংবাদিক শামসুজ্জামান বাবুল প্রমুখ বিশিষ্ট ব্যাবসায়ী আমিনুল ইসলাম খায়েস।
হবিগঞ্জ
দৈনিক দেশ রূপান্তরের ৫ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাবে দেশ রূপান্তর প্রতিনিধি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ।
আলোচনায় অংশ নেন সাংবাদিক নূরুল হক কবীর, মুজিবুর রহমান, সহিবুর রহমান জাকারিয়া চৌধুরী, এম এ রাজা, রুবেল আহমেদ, রেজাউল করিম প্রমুখ।
বরগুনা
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে বরগুনায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপদযাপন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকাল ৪টায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরগুনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বিকাল ৪টায় আলোচনাসভা চলাকালীন ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান বরগুনা-০১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনাসভায় দেশ রূপান্তর পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি সুমন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা সরকারি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বরগুনা পাবলিক পলিসি ফোরামের মো. হাসানুর রহমান ঝন্টু, সুশাসনের জন্য নাগরিক(সুজন)‘র সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা কাদের, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার সদস্য সচিব জয়দেব রায়, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক সহিদুল ইসলাম স্বপ্নসহ স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ।
মাগুরা
মাগুরায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কী উপলেক্ষে আলোচনাসভা ও কেক কেটে দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করা হয়।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে মাগুরা শহরের কলেজ রোডে সাহিদা বেগম স্টুডেন্ড ট্রাস্ট মিলনায়তনে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ইব্রাহিম আলী মোনাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক, কবি মনিরুজ্জামান, সাংবাদিক খান রকিবুল হক, সাংবাদিক দেলোয়ার হোসেন, রাশেদ খান, রিয়াজুল ইসলাম, শায়েখ সোহান প্রমুখ।
নেত্রকোণা
নেত্রকোণায় দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সরকারি শিশু পরিবারের (বালক এতিমখানা) সাথে কেক কাটা, র্যালি, আলোচনাসভা ও দোয়ার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সদর উপজেলার রৌহা ইউনিয়নে কুমরি সরকারি শিশু পরিবারের মিলনায়তনে বিকাল ৫টায় উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি নূরুল আলম কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. আলাল উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী তত্ত্বাবধায়ক এমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে থানা মোড়ে জিন্নাত সুপার মার্কেটের দুতলায় শ্রীপুর প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।
প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক জনতার আবদুস সালাম রানার সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময়ের আবদুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার মাহফুল হাসান হান্নান, কালের কণ্ঠের শাহীন আকন্দ, প্রথম আলোর সাদিক মৃধা, আজকের পত্রিকার রাতুল মন্ডল, নাগরিক টিভির মো. আল আমীন, যমুনা টিভির হোসাইন আলী বাবু, ঢাকা পোস্টের শিহাব খান, প্রতিদিনের বাংলাদেশের আশরাফুল আলম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দৈনিক দেশ রূপান্তরের বিভিন্ন সময়ে দুর্দান্ত ও আলোচিত দেশ কাঁপানো কিছু সংবাদের প্রশংসা করেন।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের বাগবাড়ীস্থ একটি চাইনিজ রেঁস্তোরায় দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক রহমত উল্যাহ বিপ্লব, সুজন এর জেলা কমিটির সভাপতি মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আ হ ম ম মোস্তাকুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহির উদ্দিন সাধারণ সম্পাদক মো. আব্বাস হোসেন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সভাপতি মাজহারুল আনোয়ার টিপু, সাংবাদিক আজিজুর রহমান আজম।
শার্শা (যশোর)
বেনাপোলে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে স্থানীয় পত্রিকা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পারিত হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শার্শা (যশোর) প্রতিনিধি নুরুজ্জামান লিটনের আয়োজনে বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
কেক কেটে অনুষ্ঠানের শুব উদ্বোধন করেন প্রধান অতিথি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, দৈনিক যুগান্তরের কামাল হোসেন, দৈনিক মানব জমিন প্রতিনিধি আল মামুন, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, ব্যবসায়ী বাবলুর রহমান, মানবাধিকার কর্মী তুহীন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, সাংবাদিক রায়হানুজ্জামান, সাংবাদিক আবু হাসান, আমাদের নতুন সময়ের তানজীর মহসিন, সাংবাদিক সুদিপ্ত ও শিক্ষক মেহদেী হাসান প্রমুখ।
কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বশীলতার চার পেরিয়ে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় কাপাসিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুজিবুর রহমান মিলন, দৈনিক সংবাদের প্রতিনিধি সমীর বণিক, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহ, দৈনিক সমকালের প্রতিনিধি মো. আ. কাইয়ুম, দৈনিক দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাকিল হাসান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল ইসলাম, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি সফিকুল আলম সবুজ, দৈনিক ভোরের আকাশ প্রতিানাধ উত্তম কুমার দাস, দৈনিক বাংলাভূমির প্রতিনিধি তৌহিদ হাসান মিন্টু, দৈনিক প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, দৈনিক দেশ রূপান্তর শ্রীপুর প্রতিনিধি রেজাউল করিম সোহাগ, দৈনিক জবাবদিহির প্রতিনিধি শেখ মাসুদ প্রমুখ।
সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে সিংগাইর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। পত্রিকাটির সাফল্য কামনা করে প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তানভীরের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন, প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো. মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মো. সোহরাব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি ইয়াকুব মোল্লা, নয়াপাড়া মডেল একাডেমির পরিচালক মো. সারোয়ার হোসেন, ব্যবসায়ী বিল্লাল হোসেন পত্তনদার, মো. জয়নাল আবেদীন ও মো. মোজাফর হোসেন প্রমুখ।
দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে জন্মদিনের কেক কেটে ও আলোচনাসভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রেস ক্লাব হলরুমে প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ মৃধার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ঐতিহ্যবাহী সরকারি জনতা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ মাহমুদ প্রধান অতিথির বক্তৃতা করেন।
দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে দক্ষিনবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদ আহমেদ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম রন্টি, বাংলাদেশ প্রতিদিনের মো. দেলোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মো. আনিসুর রহমান, জনকণ্ঠ প্রতিনিধি সহিদুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
সিলেট
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সোমবার বিকালে সিলেট চেম্বার কনফারেন্স হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচনা হয়।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আবুল আলা জুনেদ আহমদ, পুলিশ ইন্সপেক্টর মাইনুদ্দিন জাকির, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণব কান্তি দেব, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, ওয়েছ খছরু, তালুকদার আনোয়ারুল ইসলাম, সুমনকুমার দাশ, দেবাশীষ দেবু, রাজেশ সিংহ, আনন্দ সরকার, মুজিবুর রহমান ডালিম, ফয়জুল আহমদ, সোহাগ আহমদ, সাহেদ আহমদ, আমিন তাহমীদ, কয়েছ আহমদ প্রমুখ।
ফেনী
সাফল্যের পঞ্চম বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। এ উপলক্ষ্যে সোমবার (৪ মার্চ) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সময়'র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
দেশ রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক মানবজমিন ও বিডিনিউজ'র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম ও সংবাদপত্র এজেন্ট ও পত্রিকা বিপণন কর্মী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
শরীয়তপুর
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে কেক কাটা ও আলোচনাসভার মাধ্যমে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর শহরের চিকন্দি ফুটপার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে 'দৈনিক দেশ রূপান্তর' পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেনের সভাপতিত্বে ও সময় সংবাদের প্রতিনিধি বিএম ইশ্রাফিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ময় ভৌমিক।
এ সময় চ্যানেল আই শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমান, প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, এটিএন বাংলা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রোকনুজ্জামান পারভেজ, বাংলাভিশন টিভির শহিদুজ্জামান খান, চ্যানেল২৪-এর নুরুল আমীন রবিন, এখন টিভির কাজী মনিরুজ্জামান, জিটিভির মানিক মোল্লা, আরটিভির মো. ইব্রাহিম হোসাইন, ডিবিসির রাজিব হোসেন রাজন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আরাফাত হোসেন, বৈশাখী টিভির খালেক পেদা ইমন, দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের মো. রোমান আকন্দ, যমুনা টিভির এসএম শাকিল, বাংলা টিভির নয়ন দাস, দৈনিক সমকালের সোহাগ খান সুজন, দৈনিক কালবেলার মিরাজ সিকদার, ডেইলি স্টারের জাহিদ হাসান রনি, দৈনিক কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, জাগোনিউজ২৪.কমের বিধান মজুমদার, গ্লোবাল টিভির সাইফুল ইসলাম আকাশ, সময় নিউজের ভিজে খান মোহাম্মদ শিহান, এখন টিভির ভিজে কেএম সজিব।
জয়পুরহাট
জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে সদর রোডের প্রেসক্লাব জয়পুরহাট কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা হয়। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবিনা আক্তার চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জেলা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শামীম কাদির ও মাছরাঙা টিভির জেলা সংবাদদাতা আল মামুন।
উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবিদুল মোমেন মনি, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি মতলুব হোসেন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, জয়পুরহাট খবরের স্টাফ রিপোর্টার মিনহাজুর রহমান ছোটন, বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি সাগর কুমার, মোহনা টিভির জেলা প্রতিনিধি মিলন রায়হান, বাংলা টিভির জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশা, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান, সকালের সময়ের জেলা প্রতিনিধি রাকিব হোসেন, ডেইলি পোস্টের জেলা প্রতিনিধি আরমান হোসেন, বাংলাদেশ এক্সপ্রেসের জেলা প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মুনিরুজ্জমান মনির, দৈনিক মায়ের আচলের স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন, নিউজ২১ বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান রিভু, মানবকণ্ঠ’র প্রতিনিধি রাশেদুজ্জামান আল-হাসান, সাংবাদিক আনিছুর রহমান বিটন প্রমুখ।
নাটোর
নাটোরে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় শহরের স্টেশন বাজার এলাকায় স্বপ্নকলী স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজারত শাখার সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলাম, লাঠিবাশি সমিতির প্রতিষ্ঠাতা ও নাটোর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আব্দুস সালাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক যোশেফ হায়দার, দেশ রূপান্তরের নাটোর প্রতিনিধি মো. আব্দুল হাকিম, সিংড়া প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, গুরুদাসপুর প্রতিনিধি মেহেদী হাসান শাওন।
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে স্বপ্নকলী স্কুলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় পতাকা চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশ রূপান্তরের পক্ষ থেকে দুই গ্রুপে ভাগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পটুয়াখালী
নতুন প্রজন্মকে দ্বায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তার পরিচয় করিয়ে দেওয়াসহ এর পাঠাভ্যাস গড়ে তুলতে পটুয়াখালীতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হলো পত্রিকাটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বেলা সাড়ে ১১টায় কাছেম আলী রেসিডেন্সিয়াল স্কুলে আলোচনাসভা ও কেককাটার মধ্যদিয়ে দিবসটি উযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. জিয়াদ হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ইউনটির সিনিয়ির সহসভাপতি রাসেল কবির মুরাদ, আপন নিউজের প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেন, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রন্ক্সি মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহিদ রিপন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন নেছারউদ্দিন সিনিয়ার মাদরাসার শিক্ষক মো. ফোরকানুল ইসলাম, গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী অনিক। পরে শিক্ষার্থীসহ আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় দৈনিক দেশ রূপান্তর। মিস্টিমুখ করানোর মাধ্যমে শেষ হয় আনন্দ উদযাপন।
ত্রিশাল (ময়মনসিংহ)
দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচ বছর পূর্তিতে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রেস ক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এএসপি (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজ নোমান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মুহাম্মদ সেলিম, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ফরহাদ হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ, নাজমুর হাসান জীবন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর ত্রিশাল উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি ইমরান হাসান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জিম্মানুল আনোয়ার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মনির হোসেন, কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
কক্সবাজার
সমাজের অসঙ্গতি, অবহেলিত মানুষের মনোবেদনা প্রকাশের পাশাপাশি বস্তুনিষ্ঠ, গঠনমূলক ও সত্য প্রকাশে অবিচল থেকে দেশের উন্নয়নের সঙ্গী হবে দৈনিক দেশ রূপান্তর- এই আশাবাদ ব্যক্ত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. রফিকুল ইসলাম বলেছেন, নামের মতোই পত্রিকাটি দেশকে রূপান্তরে কাজ করে যাবে আমার বিশ্বাস। আশা করছি পত্রিকাটি তাদের প্রতিবেদনের মাধ্যমে পাঠকের আরো কাছে পৌঁছে যাবে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তুষার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. ইয়ামিন হোসাইন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এস এ টিভির আহসান সুমন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক বনিক বার্তার ছৈয়দ আলম, দৈনিক খবরের কাগজের মহিবুল্লাহ, ঢাকা পোস্টের সাইদুল ইসলাম ফরহাদ, স্থানীয় পত্রিকার দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নেজাম উদ্দিন, আমার সংবাদের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, খোলা কাগজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, সিয়াম সোহেল, টিটিএন'র আবদুর রশিদ মানিক, সাইফুল আফ্রিদিসহ স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হলো দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার বেলা ১২টায় গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনাসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক মানব কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল হক হালিম, দৈনিক গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, দৈনিক কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিবসহ অনেকে।
মেহেরপুর
ফাল্গুনের শীতল বৃষ্টিকে উপেক্ষা করে কেক কেটে, গাছ লাগিয়ে এবং আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় মেহেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিয়াজান আলীসহ অন্যান্য অতিথিরা।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালন করেন দেশ রূপান্তরের মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরন্য। এই সময় মেহেরপুরে দায়িত্বরত বিভিন্ন প্রিণ্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ( ৪মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিএফউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব ও প্রেস ক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, বিএফউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাব সহসভাপতি মোশারফ হোসেন, প্রেস ক্লাব সহসভাপতি সম্পাদক জগদিশ চন্দ্র সরকার, প্রেস ক্লাব সাবেক সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাবেক সহসভাপতি জিয়া উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আমীন খসরু, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সাবেক যুগ্ম সম্পাদক রবীন্দ্র নাথ পাল, চ্যানেল টুয়ান্টি ফোর প্রতিনিধি সুলতান মাহমুদ কনিক প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. মঈন উদ্দিন রায়হান।
বাগাতিপাড়া ( নাটোর)
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৪মার্চ) বেলা ১১টায় বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দেশ রূপান্তর পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি রাশেদুল আলম রূপক। বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি। বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা স্মার্ট ক্লাবের সভাপতি আবু সাইদ মোহাম্মদ আল আফতাব খান সুইট, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে দায়িত্বশীল দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (৪ মার্চ) মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পত্রিকার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেন। বেলা ১১টায় কেক কাটা অনুষ্ঠান শেষ করে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌরসভা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার ও ডেপুটি কমন্ডার নূরুল আলম ও মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সুলতানুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. অশোক কুমার দেব প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি, আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে অতিথিবৃন্দের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, চিত্রশিল্পী হুমায়ুন কবির, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ এবং মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে পার্বতীপুরে দেশ রূপান্তরের নানা স্তরের পাঠক, প্রাবন্ধিক, লেখক, কবি, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় পার্বতীপুর প্রেস ক্লাবে ক্লাবের সভাপতি শ আ ম হায়দারের সভাপতিত্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন কেক কেটে দিনের কর্মসূচি শুভ সূচনা করেন।
পরে আমন্ত্রিত অতিথিরা দৈনিক দেশ রূপান্তরের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন পার্বতীপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক প্রদীপ দত্ত, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি অধ্যাপক আতাউর রহমান, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আহছান হাবীব, পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজের অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন, পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপেশ চন্দ্র রায় সিংহ, অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ২৪কমের সম্পাদক মোস্তাকিম সরকার, দৈনিক কালবেলার প্রতিনিধি মিলন পারভেজ, উত্তর বাংলার প্রতিনিধি বদরুদ্দোজা বুলু, বছিরবানিয়া সংবাদের খালেকুলজামান, জাগোরংপুরের জামান ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম সরকার প্রমুখ।
পরে বেলা ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানকারী সবার হাতে হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা রূপান্তরের রূপ শেষ পর্ব সামাজিকতা শিরোনামের কপি তুলে দিয়ে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনের কর্মসুচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দৈনিক দেশ রূপান্তরের পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী।
হাতীবান্ধা (লালমনিরহাট)
আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।
এ সময় আরও বক্তব্য রাখেন, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. রবিউল আলম, হাতীবান্ধা থানার এসআই শামসুল হক, প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রান্ত। অনুষ্ঠান শেষে মৌলভী রেজাউল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার ও দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।
