সিপিডিতে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

  • প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে একাধিক জনবল নিয়োগ দেবে সেন্টার ফর পলিসি ডায়ালগ
  • প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৪৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটিতে প্রোগ্রাম অ্যাসোসিয়েট ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

পদসংখ্যা: ২টি

জনবল নিয়োগ: অনির্ধারিত।

১. পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, সামাজিক বিজ্ঞান, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। ফলাফল ভালো হতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

বেতন: ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

২. পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন)

পদসংখ্যা: উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪.০০–এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.৬০ থাকতে হবে।

বেতন: ৩৫,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত