নারী ক্রিকেটে দ্রুতগতির বলের বিশ্বরেকর্ড

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:২২ পিএম

নারী ক্রিকেটে প্রতিনিয়ত চলছে বোলিং গতির রেকর্ড ভাঙ্গাগড়ার কাজ। গেল বছর আইপিএলেই ঘণ্টায় ১৩০.৫ কিলোমিটার গতিতে বল করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালিস পেরি। সেটা গতকাল ভাঙলেন শাবনিম ইসমাইল।

ভারতের নারী প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস–মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এই কীর্তি গড়েন শাবনিম ইসমাইল। মুম্বাইয়ের প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইলের ফুল লেংথের বলে ব্যাট লাগাতে পারেননি দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। বল ল্যানিংয়ের প্যাডে লাগলে এলবিডব্লুর জোরালো আবেদন করেন ইসমাইল সতীর্থরা। যদিও তাতে সায় দেননি আম্পায়ার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অবশ্য সেই বলেই ঘটল রেকর্ড। ল্যানিংকে করা শাবনিমের বলটির গতি ছিল ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার। যদিও সম্প্রচারকারী টিভির স্পিডমিটার সেটির গতি দেখিয়েছে ঘণ্টায় ১৩৮.৩ কিলোমিটার। তবে যাইই ঘটুক না কেন, এটাই যে মেয়েদের ক্রিকেটে দ্রুততম বল, তা নিয়ে নেই কোনো দ্বিমত।

শাবনিম এরই মধ্যে দিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ঘণ্টায় ১৩০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। ৩৫ বছর বয়সী ইসমাইল অবশ্য নিজের গড়া রেকর্ডের ব্যাপারে জানতেনই না, ‘আমি যখন বল করছিলাম, তখন বড় স্ক্রিনের দিকে তাকাইনি।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ডটাও শাবনিমেরই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে দুবার ঘণ্টায় ১২৭ কিলোমিটার গতি তুলেছিলেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত