শূন্য রানে আভিসকাকে সাজঘরে পাঠালেন তাসকিন

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম

শরিফুলের দুর্দান্ত মেডেন ওভারের সুবিধা পরিপূর্ণভাবে পেলেন তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগেই লঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান আভিসকা ফার্নান্দোকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।

তাসকিনের করা গুড লেন্থের বলটি না বুঝেই চালিয়ে খেলেন আভিসকা। টপ এজ হয়ে বল ওঠে আসমানে। ক্রিজের মধ্যে সেই ক্যাচ তালুবন্দি করেন তাসকিন নিজেই। 

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মতোই এবারও শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন শান্ত। 

বাংলাদেশ দল একই দল নিয়ে খেলতে নামছে। অন্যদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তন হয়েছে একটি। 

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত