যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের পথে যাত্রা শুরু করেছিল প্লেনটি। তবে কিছুক্ষণ পরই প্লেনের একটি চাকা খুলে বিমানবন্দরের পার্কিং লটে গিয়ে পড়ে। এরপরই জরুরি অবতরণ করতে হয় প্লেনটিকে। খবর অ্যাসোসিয়েট প্রেসের।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার ইউনাইটেড এয়ারলাইনসের যাত্রীবাহী বোয়িং ৭৭৭ মাটি থেকে আকাশে উড়ার কয়েক সেকেন্ড পরই চাকা খুলে পড়ে যায়। চাকাটি বিমানবন্দরের কর্মীদের ব্যবহৃত গাড়ির পার্কিংয়ে আছড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
ওসাকাগামী বিমানটিতে ২৩৫ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন বলে উল্লেখ করেছে ইউনাইটেড এয়ারলাইনস। তারা বলেছে, বোয়িং ৭৭৭-এর প্রতিটি প্রধান ল্যান্ডিং গিয়ারে ছয়টি চাকা আছে। এর কিছু অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করা সম্ভব।
চাকা খুলে যাওয়ার বিষয়টি নজরে আসার পর বিমানটি দ্রুত লস অ্যাঞ্জেলসের দিকে যায় এবং সেখানে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
পঞ্চম বিয়ে করছেন রুপার্ট মারডক, পাত্রীর সঙ্গে পরিচয় সাবেক স্ত্রীর পার্টিতে