পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:২৮ এএম

সংস্কার কাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু খুলে দেওয়া হয়েছে। টানা ১৬ দিন সংস্কারের পর সেতুটি যান চলাচলের জন্য আজ শনিবার (৯ মার্চ) ভোর থেকে খুলে দেওয়া হয়।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (নারায়ণগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হক গণমাধ্যমকে বলেন, 'মেরামত কাজ শেষ হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।'

গত ২২ ফেব্রুয়ারি সেতুটির মেরামত কাজ শুরু হয়। এরপর থেকে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং লরির মতো ভারী যানবাহন সেতুটিতে চলাচল করতে পারেনি। পরে বিভিন্ন পর্যায়ে বাস, মাইক্রোবাস, গাড়ি ও অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত