কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে জাবি ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিএন্ডবি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এলাকায় লিফলেট বিতরণ করেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, ‘রাকিব-নাসিরের নেতৃত্ব ছাত্রদলের কেন্দ্রীয় পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সহ অবস্থান নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলেছে। আমরা এ দাবির সাথে একাত্মতা পোষণ করি। নতুন কমিটির ঘোষিত প্রতিটি কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ, শ্রম দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীন, সাবেক যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শহীদ রফিক-জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত