আবারও মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:০০ পিএম

আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ির সীমান্ত এলাকা দিয়ে এই বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেন বিজিপি সদস্যসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত