কারামুক্ত হলেন জামায়াত আমির

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:০৭ পিএম

এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত