ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ এবং যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিত্তশালীদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ দক্ষিণ থানা আয়োজিত সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার-সাহরী খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মাহবুব আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আহসান হাবিন, বিএম সম্পাদক নুরুল আফসার প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। রমজানের প্রকৃত শিক্ষায় হচ্ছে পশুত্বের ওপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, সর্বোপরি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন। এই মাসেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। এ মাসের একটি নফল একটি ফরজ এবং একটি ফরজ ৭০ ফরজের সমান। বছর পরিক্রমায় আমাদের মাঝে যখন আবার রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুনের বারতা নিয়ে মাহে রমজান হাজির হলেও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ নিজেদের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহে রীতিমত হিমশিম খাচ্ছেন।
তিনি বলেন, যাকাত একটি অত্যাবশ্যকীয় ইবাদত। মূলত যাকাত প্রদান মাধ্যমে ব্যক্তির অর্জিত সম্পদের বৃদ্ধি ঘটে ও পরিশুদ্ধি লাভ করে। যাকাত ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে হলে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি চালু করতে হবে। যা বিত্তবান মানুষের কাজ থেকে আদায় করে জিহাদ ফি সাবিলিল্লাহ, সমাজের দারিদ্র বিমোচন ও আর্ত-মানবতার কল্যাণে ব্যয় করতে হবে। তাহলেই দেশ ও জাতিকে আত্মনির্ভরশীল করা সম্ভব।
তিনি যাকাতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল পশ্চিম থানার উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক।
থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আতিক হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য খন্দকার মাহবুবুল ইসলাম, আমিনুর রাহমান আমান প্রমুখ।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন থানা আমীর সরদার আব্দুল কাদের, থানা শূরা সদস্য আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ
দেশ রূপান্তরের সাংবাদিক রানার জামিন