ঈদে একসঙ্গে আসছেন চঞ্চল-সজল

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:০২ এএম

একসঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আব্দুন নূর সজল। তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে, যেটির নাম ‘রুমি’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

ভিকির পরিচালনায় সজল এর আগে অভিনয় করলেও চঞ্চল চৌধুরীর এবারই প্রথম। এখানে তাকে দেখা যাবে অন্ধ গোয়েন্দার চরিত্রে।

ঘনিষ্ঠ সূত্র বলছে, একটি দুর্ঘটনায় অন্ধ হয়ে যান চঞ্চল চৌধুরী। এরপরও তিনি একের পর এক জটিল রহস্যের সমাধান করতে থাকেন। রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। তবে সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।

সিরিজটিতে চঞ্চল-সজল ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার প্রমুখ। আসন্ন ঈদে হইচইতে মুক্তি পেতে পারে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত