খেজুর দিয়ে ইফতার শুরু করা উত্তম

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ এবং আল্লাহর প্রিয় ইবাদতগুলোর একটি। আর ইবাদত অধিক ফলপ্রসূ হয়, যখন মুমিন তা আল্লাহর নির্দেশ অনুসারে করে। রোজাকে সুন্দর করে এমন তিনটি আমল হলো—

খেজুর দিয়ে ইফতার করা : খেজুর দিয়ে ইফতার শুরু করা উত্তম। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, পাকা খেজুর না পেলে খুরমা দিয়ে, তা-ও না পেলে কয়েক ঢোক পানি দিয়ে (ইফতার করতেন)। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৬)

ইফতারের সময় দোয়া করা : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইফতারের সময় বলতেন, ‘পিপাসা দূর হয়েছে, শিরা-উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৫৭)

মিসওয়াক করা : আমির ইবনে রাবিআ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে রোজা অবস্থায় এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে তা সংখ্যায় নির্ণয় করা মুশকিল। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৬৪)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত