হাসপাতালে প্রতিভা পাতিল, আছেন নিবিড় পর্যবেক্ষণে

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম

জ্বর এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। মহারাষ্ট্রের পুনে শহরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ৮৯ বছর বয়সী প্রতিভা পাতিলকে বুধবার রাতে পুনের ভারতী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, প্রতিভা পাতিলের জ্বর ও বুকে সংক্রমণ হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। তিনি ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত