সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মো. ইকবাল হোসেন, সভাপতি ও মো. রফিকুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যদের মধ্যে মো. সালেহ উদ্দিন মাহমুদ সৈকত ও মো. নুর উদ্দিন চৌধুরী সহসভাপতি, মো. মাহবুবুল করিম ভূঁইয়া (টিটু) ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির যুগ্ম-সম্পাদক, মো. মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, দিপংকর বিশ্বাস দপ্তর সম্পাদক, জান্নাতুল বাকী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চেতনা ইয়াসমিন মহিলা সম্পাদক, মোস্তাফিজুর রহমান আরিফ অর্থবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি
×
