তেলাপোকা ও টিকটিকির গল্প

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:৫২ এএম

এক দেশে এক তেলাপোকা ছিল। সে একটা বাড়ি বানাল। তারপর সে খাবার খুঁজতে গেল। এরপর একটা টিকটিকি আসল। তারপর সে দেখল, একটা তেলাপোকার বাড়ি। সে তার পিঠে বাড়িটা তুলে নিল! সে (তেলাপোকাটা) একটা মানুষের বাড়িতে ছিল। সেখান থেকে সে বের হয়ে গেল। তারপর তেলাপোকাটা এসে দেখল তার বাড়িটা নেই। তারপর সে খুঁজতে খুঁজতে জানালার দিকে তাকিয়ে দেখল তার বাড়িটা! তারপর সে বাড়ির  ভেতরে ঢুকে দেখে একটা টিকটিকি। তারপর তারা বাড়ির ওপরে উঠে যুদ্ধ শুরু করল! তারপর যুদ্ধ করতে করতে বাড়িটাই ভেঙে গেল!

সপ্তর্ষি দে (বয়স ৬ বছর ৩ দিন)

প্রথম শ্রেণি

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত