একাদশে বিজয়-ফিজ-রিশাদ, লঙ্কানদের পেসারের বদলী স্পিনার

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:৫০ এএম

লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগে। তবে তাঁর জায়গায় দলে নেওয়া জাকের আলী সুযোগ পাননি। খেলবেন আরেক ওপেনার এনামুল হক। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। 

চোটে ছিটকে যাওয়া পেসার দিলশান মাদুশঙ্কায় জায়গায় শ্রীলঙ্কা খেলাচ্ছে স্পিনার মহীশ তিকশানাকে। শ্রীলঙ্কা দলে একটিই পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: 

নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: 

আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত