২৪ বছরেই মারা গেলেন কোরীয় কণ্ঠ অভিনেতা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কণ্ঠ অভিনেতা লি উ রি। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লির সহকর্মী, কণ্ঠ অভিনেতা লি ডাল লে।

গত শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে লির প্রতি শোক জানিয়ে লি ডাল লিখেছেন, ‘লি উ রিকে যারা ভালোবাসেন, তাদের প্রতি অনুরোধ করছি, লি উ রির জন্য প্রার্থনা করুন।’

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম ‘গেনশিন ইমপ্যাক্ট’, জাপানি মঙ্গা সিরিজ ‘কেস ক্লোজড’–এর কোরিয়ান ভাষায় কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন লি। ২১ বছর বয়সে কণ্ঠ অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তিন বছরের ক্যারিয়ারে ‘কেস ক্লোজড’, ‘গেনশিন ইমপ্যাক্ট’সহ ‘কুকি রানা: কিংডম’, ‘দ্য হন্টেড হাউস’-এ কণ্ঠ দিয়েছেন লি উ রি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত