‘খোকাবাবু’ হয়ে আসছেন পাপন মৃধা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

প্রকাশের অপেক্ষায় তরুণ মডেল ও অভিনেতা পাপন মৃধার নতুন গানচিত্র ‘খোকাবাবু’। আইটেম ঘরানার এই গানটিতে তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন তিনি।

গানটির কথা ও সুর করেছেন রাসেল কবির এবং সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ক্যামেরায় ছিলেন মুজাহিদ। গানটি প্রসঙ্গে অভিনেতা পাপন মৃধা বলেন, ‘এ পর্যন্ত ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে আমার কাছে এই গানটি একটু ভিন্ন ধরনের মনে হয়েছে। কারণ, ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন আমাকে এখানে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করেছেন। একটি বিশেষ চরিত্রের মাধ্যমে দর্শক আমাকে দেখতে পাবেন, আর সেই চরিত্রটি হলো একজন পুলিশ কর্মকর্তার।’

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে পাপন মৃধা আরও বলেন, ‘গত মাসে একটি সিনেমার কাজ শেষ করে এসেছি। সামনে আরও তিন-চারটি সিনেমার কাজ হাতে রয়েছে। সেসব সিনেমায় দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। বিশেষ করে অ্যাকশনধর্মী ও থ্রিলার চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে আমাকে। এ ছাড়াও বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ চলমান রয়েছে।’

পাপন আরও বলেন, পাশাপাশি কয়েকটি গানের শুটিং ইদিমধ্যে শেষ হয়েছে, আর কিছু গানের শুটিং সামনে হবে। সব কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করা হবে । আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো ভালো কাজের মাধ্যমে সব সময় আপনাদের ভালোবাসা ও সান্নিধ্যে থাকতে পারি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত