শিয়ালে টানা-হেঁচড়া করছিল ১২ বছরের শিশুর লাশ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর শিয়ালে টানা-হেঁচড়া করছিল এক শিশু শিক্ষার্থীর অর্ধগলিত লাশ। খবর পেয়ে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই শিশুর নাম আরাফাত হোসেন (১২)। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পিংগাবহ এলাকার আকাশ মিয়ার ছেলে সে। গত চারদিন ধরে নিখোঁজ ছিল আরাফাত।

আরাফাতের স্বজনরা জানিয়েছে, গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পিংগাবহ এলাকা থেকে নিখোঁজ হয় সে। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। এলাকায় মাইকিংও করা হয়েছে। পরদিন রবিবার পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাব্বির রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১টার দিকে বনের ভেতরে অর্ধগলিত এক শিশুর লাশ শেয়ালে টানা-হেঁচড়া করছিল। কয়েকজন কৃষক বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার গিয়ে আরাফাতের লাশ শনাক্ত করে। তার গলায় পরনের প্যান্ট দিয়ে পেচানো ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে হত্যা করে বনে ফেলে রাখা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত