চেন্নাইয়ে মোস্তাফিজের কাটার খুবই কার্যকরী হবে: অশ্বিন

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

আইপিএলে খেলতে এরই মধ্যে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। 

এরই মধ্যে নিজের প্রথম দিনের অনুশীলনও সেরেছেন এই কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে বল করতে গিয়ে পেশিতে টান খেয়েছিলেন মুস্তাফিজ। এরপর আর বল করতে পারেননি। উঠে গিয়েছিলেন মাঠ ছেড়ে। ম্যাচটিতে ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।

অবশ্য তার গুরুতর কোনো চোট নেই। ফলে আইপিএলে প্রথম ম্যাচ থেকেই চেন্নাইয়ের একাদশে দেখা যেতে পারে তাকে। ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, চেন্নাইয়ের উইকেটে দারুণ কার্যকর হতে পারে মোস্তাফিজের কাটার। এ কারণে তাকে শুরু থেকেই খেলানোর পরামর্শ দিয়েছেন।

নিজের ইউটিউব পডকাস্টে অশ্বিন বলেন, 'শার্দুল ঠাকুর পাথিরানার অভাব পূরণ করতে পারবে। কিন্তু চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমানের কাটার খুবই কার্যকরী হবে।'

গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত