ভাড়ায় থাকা যাবে টাইগার শ্রফের বাড়িতে, কত লাগবে?

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০২:৫১ পিএম

দশ বছরের ক্যারিয়ারে কয়েকটি হিট সিনেমা দিয়েছেন টাইগার শ্রফ। তার ঝুলিতে রয়েছে ৩০০ কোটি ক্লাবের সিনেমাও। এই মুহূর্তে পারিশ্রমিকও কম নয় তার। সিনেমার দ্বারা অর্জিত অর্থ জমি-বাড়ি কিনেই বিনিয়োগ করেন অভিনেতা।

সম্প্রতি পুণের অভিজাত এলাকায় প্রায় সাড়ে চার হাজার স্কয়ার ফিটের একটি বাড়ি কেনেন প্রায় ৭.৫ কোটি রুপি দিয়ে। কিন্তু কেনার সঙ্গে সঙ্গে বাড়িটি ভাড়া দিয়ে দিলেন অভিনেতা।

আগামী পাঁচ বছরের জন্য মাসিক প্রায় ৩.২৫ লাখ রুপিতে বাড়িটি ভাড়া দিয়ে দিলেন অভিনেতা। ইতিমধ্যেই কাগজপত্রের কাজ শেষ। প্রায় ১৪ লাখ রুপি অগ্রিমও পেয়েছেন টাইগার। তবে পুণের এই সদ্য কেনা বাড়িটি ছাড়াও মুম্বাইয়ের খার এলাকায় তার আট রুমের একটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য প্রায় ৩৫ কোটি রুপি। ওই ফ্ল্যাটেই মা-বাবার সঙ্গে থাকেন অভিনেতা।

এই মুহূর্তে নিজের আসন্ন ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার প্রচারে ব্যস্ত টাইগার। ১০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত