মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৬

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রলারের ৬ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন বলে জানা গেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর সোনারামপুর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কে এম মনিরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারে প্রায় ১৫-১৬ জন ছিলেন। তারা ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে। এ সময় চরসোনারমপুর এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্য ও স্থানীয়রা মিলে ৮-১০ জনকে উদ্ধার করে। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহও উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধার কাজ চলমান আছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত