জনবল নিচ্ছে ঢাকা কাস্টমস হাউস

  • দুই ক্যাটাগরিতে ১১ ও ১৪তম গ্রেডে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে কাস্টম হাউস ঢাকা
  • ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:২২ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টম হাউস, ঢাকা। প্রতিষ্ঠানটিতে দুই ক্যাটাগরির পদে ১১ ও ১৪তম গ্রেডে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ২১ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: কাস্টম হাউস, ঢাকা।

পদসংখ্যা: ২টি।

জনবল নিয়োগ: ৩জন।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাসসহ ডিপ্লোমা ইন ড্রাফটসম্যানশিপ (সিভিল) থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

যারা আবেদন করতে পারবেন: ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ১ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৩৩৫ টাকা, ২নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২১ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত