আগের ম্যাচে টস জিতেও ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আজ আর জিততেই পারলো না। অস্ট্রেলিয়া টস জিতেই নেমেছে বোলিংয়ে। আর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পড়েছে বিপর্যয়ে।
১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে মাত্র।
টপ অর্ডারের কোনো ব্যাটারই দুই অংকের ঘরে যেতে পারেননি। ফারজানা, সুমাইয়া, মুর্শিদা সবাই হয়েছেন ব্যর্থ।
উইকেটে টিকে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৫ রানে ও স্বর্ণা আক্তার ৬ রানে।
