স্যান্ডেলের তলায় গাঁজা, রাজধানীতে পাচারকারী গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:২৯ পিএম

অভিনব কায়দায় মাদক পাচারের সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। স্যান্ডেলের মধ্যে মাদক পাচারের সময় ওয়ারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ইত্তেফাক মোড়ে কর্তব্যরত এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক। আটক মাদক পাচারকারী মুন্সিগঞ্জের নৌহজং থানার বেজগাও মালি অংকের মফিজুল বেপারীর ছেলে শাওন বেপারী (২০)। 

জানা গেছে, ওয়ারী থানা এলাকায় এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ইত্তেফাক মোড়ে অবস্থান করছিলেন। এসময় তিনি জানতে পারেন কাপ্তান বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সেখানে গেলে তাকে দেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। তাকে আটক করে জজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পরিহিত স্যান্ডেলের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত