নেত্রকোণার মদনে ইট ভাঙার মেশিন উল্টে ওয়াসিম মিয়া (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ বুধবার সকালে মদন থেকে জগন্নাথপুর যাওয়ার সময় উপজেলার বালই সেতুতে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম উপজেলার সদর ইউনিয়নের ফেকনি গ্রামের মৃত খায়রুল ইলামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মদন থানার এসআই মো. শাহ জাহান মিয়া বলেন, ওয়াসিম দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজ করেছিলেন। বুধবার সকালে তিনি ইট ভাঙার মেশিন নিয়ে মদন থেকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর যাচ্ছিলেন। পথে বালই সেতুতে ওঠার সময় মেশিন উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মদন থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম খান জানান, ওয়াসিম নামের এক ইট ভাঙার শ্রমিক নিহত হয়েছেন। পরিবকারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
