আজও দূষণতালিকায় ৩-এ ‘অস্বাস্থ্যকর’ ঢাকা

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:০৬ এএম

বায়ুদূষণের আজকাল শীর্ষ তিনেই থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি। আজ দূষণমাত্রার দিক থেকে তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

সূচকের তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৭, ‘অস্বাস্থ্যকর’। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই, শহরটির স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তালিকায় চতুর্থ অবস্থানে মিসরের কায়রো সিটি, স্কোর ১৬১ আর একই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর আছে পঞ্চম স্থানে।   

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগ বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত