ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিদায় নিয়েছেন। বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দিয়ে তিনি ভুটানের উদ্দেশে যাত্রা শুরু করেন।
সফরের শেষ দিন কুড়িগ্রামের ধরলা নদীর তীরে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন রাজা। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। এর আগে সকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরে যান রাজা। সেখান থেকে কুড়িগ্রাম যান তিনি।
গত ২৫ মার্চ একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
ভুটানের রানি, পরিবারের সদস্য, ভুটানের সরকারের মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজার সফরসঙ্গী ছিলেন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনো ভিভিআইপির সফর।
বাবার কাছে থেকে টাকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না ছেলের