জাপানে কোলেস্টেরল কমানোর ওষুধ খেয়ে মৃত ২, হাসপাতালে ১০৬

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম

জাপানে কোলেস্টেরল কমানোর ওষুধ খেয়ে দুজন মারা গেছেন। এছাড়াও ১০৬ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার জাপান সরকার এ তথ্য দেয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে কিডনি সংক্রান্ত অভিযোগের পর জাপানি ওষুধ প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যালের ওভার দ্য কাউন্টার (ওটিসি, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহৃত হয় এমন ওষুধ) ট্যাবলেটগুলো প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

কোবায়াশি ফার্মাসিউটিক্যালের তিনটি সাপ্লিমেন্টারি ব্র্যান্ড ‘বেনি কোজি কোলেস্ট হেল্প’ এবং দুটি অন্য পণ্য যাতে রেড ইস্ট রাইস বা বেনি কোজি নামের একটি উপাদান রয়েছে। মেডিকেল স্টাডিজ উচ্চ কোলেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিনের বিকল্প হিসাবে লাল খামির চাল বর্ণনা করে। তবে এর রাসায়নিক মেকআপের ওপর নির্ভর করে অঙ্গের ক্ষতির ঝুঁকি সম্পর্কেও সতর্ক করে।

সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, সন্দেহজনক মৃত্যুর মোট সংখ্যা  দুই। হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১০৬ জন।

সাপ্লিমেন্টারি প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যাল জাপানে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য পণ্যের বিক্রির ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছে। ওসাকাভিত্তিক সংস্থাটি বলেছে, এটি জাপানের প্রায় ৫০টি ফার্মে এবং তাইওয়ানের দুটি সংস্থাকে লাল খামির চাল সরবরাহ করেছে। তবে সাপ্লিমেন্টারির সাথে সম্পর্কিত মৃত্যু নিয়ে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কেইজো তাকেমি কোবায়াশি ফার্মাসিউটিক্যালকে পরিস্থিতি সম্পর্কে ‘তাৎক্ষণিকভাবে তথ্য সরবরাহ করতে’ বলে। এ বিষয়ে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, কোবায়শি ফার্মাসিউটিক্যালের শেয়ারের দাম চার শতাংশ কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত