মৌসুম শেষে জাবি আলোনসোকে পেতে চায় তিনটি ক্লাব। লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের নাম উচ্চারিত হচ্ছে। সবার আগে এসেছে লিভারপুলের নাম। ক্লাবটির সফল কোচ জার্গেন ক্লপ দায়িত্ব ছাড়ছেন মৌসুম শেষেই। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছে জার্মান কোচের উত্তরসূরী হচ্ছেন আলোনসো। কিন্তু জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস মনে করেন, লিভারপুল আলোনসোর জন্য সঠিক জায়গা নয়।
এ মৌসুমে আলোনসোর অধীনে দুর্দম্য গতিতে এগিয়ে চলেছে বায়ার লেভারকুসেন। তাকে পেতে মরিয়া রিয়াল ও বায়ার্ন। তবে তার সাবেক ক্লাব রিয়ালে যেতে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। কার্লো আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।
অন্যদিকে এবার বুন্দেসলিগায় আশানুরূপ ফল করতে না পারায় মৌসুম শেষে বায়ার্নে টমাস টুখেলের চাকরি হারানোটা নিশ্চিত। সেখানেই আলোনসোকে নিতে চায় জার্মানির ফুটবলের সর্বকালের সেরা ক্লাবটি।
এখন আলোনসো কোথায় যাবেন? নাকি থেকে যাবেন লেভারকুসেনেই।
বিষয়টি নিয়ে তাই সাবেক খেলোয়াড়দেরও নানা কথা বলতে হচ্ছে।মৌসুম শেষে জাবি আলোনসোকে পেতে চায় তিনটি ক্লাব। লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের নাম উচ্চারিত হচ্ছে। সবার আগে এসেছে লিভারপুলের নাম। ক্লাবটির সফল কোচ জার্গেন ক্লপ দায়িত্ব ছাড়ছেন মৌসুম শেষেই। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছে জার্মান কোচের উত্তরসূরী হচ্ছেন আলানসো। কিন্তু জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস মনে করেন, লিভারপুল আলোনসোর জন্য সঠিক জায়গা নয়।
এ মৌসুমে আলোনসোর অধীনে দুর্দম্য গতিতে এগিয়ে চলেছে বায়ার লেভারকুসেন। তাকে পেতে মরিয়া রিয়াল ও বায়ার্ন। তবে তার সাবেক ক্লাব রিয়ালে যেতে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। কার্লো আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।
অন্যদিকে এবার বুন্দেসলিগায় আশানুরূপ ফল করতে না পারায় মৌসুম শেষে বায়ার্নে টমাস টুখেলের চাকরি হারানোটা নিশ্চিত। সেখানেই আলোনসোকে নিতে চায় জার্মানির ফুটবলের সর্বকালের সেরা ক্লাবটি।
এখন আলোনসো কোথায় যাবেন? নাকি থেকে যাবেন লেভারকুসেনেই।
বিষয়টি নিয়ে তাই সাবেক খেলোয়াড়দেরও নানা কথা বলতে হচ্ছে।গতকাল এএফপি এবং আরও কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ম্যাথাউসও।
সাবেক জার্মান ফুটবলার ম্যাথাউস আলোনসোর ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘লিভারপুল আলোনসোর জন্য সঠিক বিকল্প নয়। তার আরও ভালো বিকল্প আছে।’
আরও ভালো বিকল্প বলতে ম্যাথাউস কোন ক্লাবের কথা বলতে পারেন, সেটা হয়তো অনেকেই সঠিক অনুমান করে থাকবেন। ম্যাথাউস তার ক্যারিয়ারের বড় একটা অংশ পার করেছেন বায়ার্নে।
তিনি আলোনসোকে সেখানে যাওয়ারই পরামর্শ দিয়েছেন, ‘(আলোনসো) ভবিষ্যতে সেখানে নতুন খেলোয়াড়দের নিয়ে একটি দল গড়তে পারে।’
বায়ার্নে আলোনসো না–ও যদি যেতে চান, তাহলে লেভারকুসেনেই থেকে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন ম্যাথাউস, ‘লিভারপুলে সে কেন যাবে? সে কেন সুন্দর এ দলটি (লেভারকুসেন) ছাড়বে? যে দলটি সুন্দর ফুটবল দিয়ে আমাদের আনন্দ দিয়েছে। যেটা ১২ বছর আগে বার্সেলোনা করেছে।’
আলোনসোকে পেতে মরিয়া যে ক্লাব, সেই বায়ার্ন মিউনিখের সভাপতি উলি হোয়েনেস বলেছেন, এই গ্রীষ্মে আলোনসোর দলবদল 'সম্ভবত অসম্ভব'।
বাভারিয়ান জায়ান্টদের দায়িত্ব নেওয়ার জন্য আলোনসোকেও ভাবা হয়েছিল জানিয়ে তিনি বলেন, 'আলোনসো তাদের বর্তমান সাফল্যের কথা বিবেচনা করে বায়ার লেভারকুসেনে থাকার দিকে বেশি ঝুঁকছেন, কারণ তিনি তাদের মাঝ রাস্তায় ফেলে যেতে চান না।'
আর তাতেই উঠছে প্রশ্ন। আলোনসো কি তবে বায়ার্ন-লিভারপুল কোথাও যাচ্ছেন না? উত্তর আসলে বলে দেবে সময়।