আইপিএলের সূচিতে বদল

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৩২ পিএম

নিরাপত্তা ইস্যুতে আইপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি এক দিন এগিয়ে আনা হয়েছে।

আর এক দিন পেছানো হয়েছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের ম্যাচ।

আগের সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ইডেনে হওয়ার কথা ছিল কলকাতা ও রাজস্থানের ম্যাচ। কিন্তু ওই দিন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান 'রাম নবমী' হওয়ায় নিরাপত্তা দেওয়া নিয়ে ঝামেলায় পড়েছে কলকাতা পুলিশ।

তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে চিঠি দেয় কলকাতা পুলিশ। এরপরই আইপিএলের সূচিতে আনা হলো বদল।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল হবে কলকাতা ও রাজস্থানের ম্যাচ। আর ওই দিনের দিল্লি ও গুজরাটের ম্যাচটি হবে ১৭ এপ্রিল, আহমেদাবাদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত