স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে: মঈন খান

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত,সহিংসতা ও প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

আজ শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদী উদ্যোগে নরসিংদীর সাটিরপাড়ায় রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড.আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতা যুদ্ধে অন্যতম মূখ্য উদ্যেশ ছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সবাইকে নিয়ে মিলে মিশে একটি সমাজ ব্যাবস্থা সৃষ্টি করতে চাই।  যেখানে ধনি গরিবের ব্যাবধান কমে আসবে। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ধৈর্য এবং সংযম এই দুইটি গুনাবলি বাংলাদেশের মানুষের মনে জাগরণ করে আমরা এই দেশে পুনরায় অর্থনীতি স্থিতিশিল করে তুলবো। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলবো। একই সাথে এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই পথে অগ্রসর হবো।

মঈন খান আরও বলেন, আমরা কোন সংঘাত বা প্রতিহিংসায় বিশ্বাসে বিশ্বাস করি না। নিজের ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। ৯ মাসের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বুকের রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করে ছিলাম। তাই আমরা চাই দেশের গনতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ নতুন করে অগ্রসর হউক। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সন্মান জনক জাতি হিসেবে বাংলাদেশেকে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদী এর সভাপতি  বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত