সরাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে সরাইল থানার ওসি এমরানুল ইসলামের নেতৃত্বে সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার দুল্লাই ব্রিজের পাশের ঢাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সরাইলের সৈয়দটুলা গ্রামের সহিদ মিয়ার ছেলে ইব্রাহিম (৩০), গুগদ গ্রামের জমির আলীর ছেলে হেলাল (২৩), ধরন্তী গ্রামের ফুলমিয়ার ছেলে মুখলেছ (২৫), ইসমাঈল মিয়ার ছেলে অপু (২২), হামি মিয়ার ছেলে বিল্লাল (৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের আক্তার মিয়ার ছেলে শামীম (১৯), আনোয়ার মিয়ার ছেলে ইমন মিয়া (২১)। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

রাইল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত