কেএনএফের সহযোগী লাল লিয়ান বম গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পিএম

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১০ এপিল) সকালে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। লাল লিয়ান সিয়াম বম রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত থন আলহ বমের ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা ও থানচি ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় এ পর্যন্ত কেএনএফের মোট ৫৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত