সাকিব ঈদ করছেন কোথায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পিএম

দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এখন মাগুরার সংসদ সদস্য। তবে মাগুরা বা দেশে নয়, তিনি ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে।

নিউ ইয়র্কে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে সাকিবকে। নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সাকিবের বাড়ি আছে। সেখানেই তিন সন্তান ও স্ত্রী উম্মে শিশিরকে নিয়ে সময় পার করছেন এই তারকা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন সাকিব আল হাসান। অবশ্য ফেরাটা তেমন রাঙাতে পারেননি। টেস্ট ম্যাচ শেষে ডিপিএলে খেলার কথা ছিল সাকিবের। তবে হঠাৎ করেই দেশ ছাড়েন তিনি।

বাংলাদেশ থেকে সোজা সৌদি আরবের পথ ধরেন সাকিব। সেখানে মক্কাতে নগরীতে প্রথমে পালন করেন পবিত্র ওমরা হজ। হজ পালন শেষেই সাকিব উড়াল দেন আমেরিকাতে। জানা গেছে, ঈদ পালন শেষে দ্রুতই দেশে ফিরবেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্পে যোগ দেবেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত