রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। সারা দেশে রেল যোগাযোগ ছড়িয়ে দিয়ে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রী সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের ধুলদীতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাইস এতিমখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, দক্ষিনাঞ্চলে রেল যোগাযোগে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। ফরিদপুর জেলায় রেলের সম্প্রসারণেও কাজ করা হচ্ছে। অচিরেই ফরিদপুরে রেলের একটি জোন করা হবে।
এ সময় হল্যান্ড চিলড্রেন হাউস এতিমখানার প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মাসুদুল হক, যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন।
