ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে মনন রেজার চমক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম

থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়ে চমক দেখিয়েছেন।

সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার ললিত বাবুকে হারান। তৃতীয় রাউন্ডের খেলা শেষে, পূর্ণ পয়েন্টে মনন রেজা তালিকায় ১২ জনের সঙ্গে মিলিতভাবে শীর্ষে আছেন।

তিন খেলায় ফিদে মাস্টার মো.তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক দেড় পয়েন্ট করে পেয়েছেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান কোনও পয়েন্ট পাননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত