সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে দিরাই উপজেলার ভাটিপাড়া ও কুলঞ্জ ইউনিয়নে বজ্রপাতে নিহতের এই ঘটনা ঘটে।
কুলঞ্জ চেয়ারম্যান একরার হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু পৃথক বজ্রপাতে মৃতের তথ্যটি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি।