আড়িয়ল বিলে ধানক্ষেতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পিএম

নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলের ধানক্ষেত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবুল কালাম শেখ (৬০)। আজ বুধবার সকালে উপজেলার আড়িয়ল বিলের মত্তগ্রাম গ্রামের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগের দিন মঙ্গলবার বিকেলে উপজেলার পালের ডাঙ্গা গ্রামের আড়িয়ল বিলে নিজের ধানক্ষেত দেখার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ আবুল কালাম। পরে আর রাতে বাড়ি ফেরেননি তিনি। রাতভর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি।

শ্রীনগর থানার ইন্সপেক্টর তদন্ত ওয়াহিদ পারভেজ জানান, সকাল ৬টার দিকে আড়িয়ল বিলের ধানক্ষেতে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত