ইরানে প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলে নিজেদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ এপ্রিল) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, কর্মীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহত্তর তেল আবিব, হার্জলিয়া, নেতানিয়া, ইয়েহুদাসহ জেরুজালেম ও বেয়ার শেভা অঞ্চলের বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিবেশ এখনো জটিল। সাম্প্রতিক ঘটনার ওপর নির্ভর করে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে।
গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ সাতজন নিহত হয়। প্রাণঘাতী এই হামলার পর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান এবং তা বাস্তবায়ন করে। এরপর ফের ইরানে হামলার হুঁশিয়ারি দেয় ইসরায়েল।
ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র