বিএনপির অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম

রাজধানীর ওয়ারী ও গেন্ডারিয়া থানার অসুস্থ দুই নেতার খোঁজ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

আজ শুক্রবার বিকেলে অসুস্থ বিএনপির দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারে সাথে কথা বলে খোঁজ-খবর নেন তারা।

গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ফারুক গুরুতর অসুস্থ হয়ে ন্যাশনাল হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে অসুস্থ এই বিএনপিনেতার চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এরপর তারা ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিমের অসুস্থ মাকে দেখতে তার বাসভবনে যান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু (দপ্তরের দায়িত্বে), সাব্বির আহমেদ আরেফসহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত