সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম বলেন, বাচ্চুসহ কয়েকজন চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। আজ শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। তার সহকর্মীরা লাঠি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
