ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছে যুক্তরাজ্য। মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি। গতকাল সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়ার খ্যাতনামা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি, সাহেববাড়ির দুর্গাপূজা ম-প পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। গত ৯ বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ সংকট মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত