৩ মে আসছে ‘শ্যামা কাব্য’

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:০২ এএম

কয়েক দফায় মুক্তি পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছেন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘শ্যামা কাব্য’। আগামী ৩ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন এর পরিচালক বদরুল আনাম সৌদ। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল ম-ল ও নীলাঞ্জনা নীলা। অভিনয়ে আরও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।  নায়ক-নায়িকা দুজনই বললেন, তাদের চরিত্র দুটি একেবারেই নতুন। তাদের রসায়নও দর্শকের মন ছুঁয়ে যাবে বলে তারা আশাবাদী। নীলার ভাষ্যে, শ্যামা মেয়েটি খুব শান্ত। দেখলে চোখে আরাম দেবে। আর সোহেল এখনই তার চরিত্রের কোনো গোমর ফাঁস করতে চান না। সরকারি অনুদানের এ সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত