থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ মৃত্যু, তাপমাত্রা হতে পারে ৫২ ডিগ্রি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১০ পিএম

তীব্র তাপদাহে পুড়তে থাকা থাইল্যান্ডে হিস্টস্ট্রোকে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির সরকার সতর্কতা জারি করে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া সংস্থা বলছে, বুধবার ব্যাংককে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বৃহস্পতিবারও প্রায় একই মাত্রার তাপদাহ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাজধানীতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত  হিটস্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। তার আগে ২০২৩ সালে হিটস্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি ঘটেছিল।

থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাপরিচালক দিরেক খামপায়েন বলেছেন, বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন, তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানাচ্ছে সরকারি কর্মকর্তারা।

থাইল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে সাধারণ এপ্রিল মাসেই আবহাওয়া সবচেয়ে উষ্ণ থাকে। তবে চলতি বছর এল নিনোর কারণে আবহাওয়া পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত