বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহনগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমতাবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তা’য়ালা আমাদের শাস্তির মুখোমুখি করেছেন। তাই আমাদের অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইসতিসকারসহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন আয়োজিত তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য সালাতুল ইসতিসকার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমীর হারুন অর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর সরদার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান প্রমুখ।
মিরপুরে জামায়াতের উদ্যোগে ইসতিসকার নামাজ
বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় বালুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও মিরপুর জোন পরিচালক মাওলানা মুহাম্মদ মাহফুুজুর রহমান।
উপস্থিত ছিলেন শাহআলী থানা সেক্রেটারি এম এইচ রহমান, মিরপুর অঞ্চলের অন্যান্য থানা নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম মাওলামা আব্দুস সালাম, মাস্টার আব্দুস সালাম, আমির হোসেন বাবলু প্রমুখ। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামাসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
ভাটারায় সালাতুল ইসতিসকা আদায়
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা-বাড্ডা জোনের উদ্যোগে রাজধানীর ভাটারায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।
মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরীর ইমামতিতে অনুষ্ঠিত ইসতিসকার সালাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, বাড্ডা উত্তর থানা আমীর মাওলানা কুতুবউদ্দিন, বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদ, ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা সেক্রেটারি মো. আবু ইউসুফ প্রমুখ।
কাফরুল অঞ্চলের উদ্যোগে ইসতিসকার নামাজ
বৃহস্পতিবার দুপুরে রোকেয়া সরণী রোড সংলগ্ন তালতলা এলাকার মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের উদ্যোগে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
এই নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ঢাকা মাহনগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল জোনের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ। ইসতিসকার সালাতের ইমামতি করেন মাওলানা যুবায়েরর হোসেন। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামা, ছাত্রসহ সর্বসাধারণের মানুষ অংশগ্রহণ করেন।
বনানীতে ইসতিসকার নামাজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহাখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান অঞ্চলের উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ঈমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মাহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোন পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বনানী থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ প্রমুখ। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামাসহ বিপুল সংখ্যক মুসল্লি মানুষ অংশগ্রহণ করেন।
উলামাদের নিয়ে বৃষ্টির জন্য নামাজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উলামা বিভাগের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মগবাজারের একটি ঈদগাহে অনুষ্ঠিত নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উলামা বিভাগের সভাপতি ড. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ড. কামরুল হাসান শাহিন, ড. আব্দুল জব্বার খান, মাওলানা আব্দুল হালিম, হাফেজ শেখ আসাদুর রহমান প্রমুখ।
উত্তরা পূর্ব জোনে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব জোনের উদ্যোগে বৃহস্পতিবার বিমানবন্দর দক্ষিণখান সড়কের পাশে আশকোনার খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগরীর শুরা সদস্য, বিমানবন্দর থানা আমীর মাওলানা এ হক মোল্লা, জামায়াত নেতা ডা. আবু আম্মার, মাওলানা এম আলম, এম এস শাহনেওয়াজ, আবু আব্দুল্লাহ সাদিক, মাওলানা হাসনাইন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মুসল্লীরা অংশ নেন।
মোহাম্মদপুরে বৃষ্টির জন্য নামাজ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইসতিসকার নামাজের আয়োজন করে। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মাওলানা মো. মহিব্বুল্লাহ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্য ও ঢাকা মহানগরী উত্তররের সহসভাপতি শ্রমিক নেতা মো. মিজানুল হক, মহানগরীর সহসাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মো. মিজানুর রহমান, মোহাম্মদ পুর জোনের সকল থানা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
পল্লবী অঞ্চলে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকাল ৮টায় রূপনগরের ইস্টার্ন হাউজিং মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের উদ্যোগে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সালাতে উপস্থিত ছিলেন ঢাকা মাহনগরী উত্তরের জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন। পল্লবী থানা আমীর মাওলানা সাইফুল কাদেরের পরিচালনায় নামাজে আরো উপস্থিত ছিলেন রূপনগর থানার আমীর আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবী মধ্য থানার আমীর আবুল কালাম পাঠান প্রমুখ। ইসতিসকার সালাতের ইমামতি করেন মাওলানা মুফতি মনির হোসেন।
শ্রমিকদের নিয়ে বৃষ্টির জন্য নামাজ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আল্লাহর রহমত কামনায় ইসতিসকা নামাজের আয়োজন করে। রাজধানীর একটি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহসাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আ. হালিম, মো. হোসাইন আহমেদ, পল্লবী দক্ষিণ থানা সভাপতি মো. আ. কাদের ভুইঁয়া, পল্লবী উত্তর থানা সভাপতি মো. মহিব্বুল্লাহসহ স্থানীয় মুসল্লিরা।
ভাষানটেকে বৃষ্টির জন্য নামাজ
ভাষানটেক হাইস্কুল মাঠে সকাল ১১টায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ,ভাষানটেক থানা সেক্রেটারি হাফেজ আলী হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলে আগুন, নিহত ৬
‘হিট স্ট্রোকে মানুষ মরছে, আর সরকার খাচ্ছে এসির বাতাস’
তীব্র গরমের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা আব্বাস
মোস্তাফিজের কাটারের পেছনে অবদান বিজয়ের