বরিশালে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা আসমত আলী খান (এ কে) স্কুল মাঠে মিলিত হয়ে নামাজে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী।
বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন বলে জানান নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা।
এদিকে নামাজ শেষে দুই হাত ওপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।
বন্ধুদের সঙ্গে খেলছিল শিশু, বন বিভাগের গেট ভেঙে গেল প্রাণ