জামালপুরের মাদারগঞ্জে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের জমি বেহাত করার অভিযোগ উঠেছে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যাংকটি পুনরায় চালুসহ পোস্ট অফিস এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে মাদারগঞ্জ পৌর শহরের গাবেরগ্রাম বাজার এলাকায় ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (সদ্য অব্যাহিত প্রাপ্ত) রায়হান রহমতুল্লাহ রিমু, সহসম্পাদক ও পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ছায়া নীড় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক ও সাবেক বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলুল বারী রাজু, স্থানীয় বাসিন্দা মহসিন আলী, বজলুর রহমান খান, মাজেদ খান ও স্বপ্না পারভীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন ও নেতৃত্বের অবহেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকটি আজ অচল হয়ে পড়েছে। স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতা ওই ব্যাংক পরিচালনা কমিটির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামরুল হাসান ব্যাংকের সামনের জমিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানঘর নির্মাণ করেছেন। একই সঙ্গে জমিগুলো বেহাত করে নিচ্ছেন। দীর্ঘ দিন ধরে অবহেলা ও অযত্নে ব্যাংকের নানা স্থাপনা নষ্ট হয়ে গেছে। ব্যাংকের মূল ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরের আসবাবপত্র ও গাছ তাদের প্রয়োজনে আত্মসাৎ করেছেন। দোকানগুলো থেকে কামরুল হাসান টাকা উঠিয়ে নিয়ে যান। দ্রুত সময়ের ব্যাংকের সংস্কার, প্রয়োজনীয় উন্নয়ন, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ব্যাংকের কার্যক্রম পুনরায় চালুসহ মাদারগঞ্জ পোস্ট অফিস ও দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করার দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক ও সমবায় ব্যাংকের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামরুল হাসান বলেন, আগে ওখানে কিছু ছিল না। জায়গাটি খালি পড়ে থাকত। আমরা কমিটিতে আসার পর আমাদের অনুমতি নিয়ে স্থানীয় লোকজন দোকানপাট নির্মাণ করেছে। তাদের কেউ কেউ ভাড়া দেয় আবার কেউ দেয় না। যে টাকা উঠে আমরা ব্যাংকের ফান্ডে জমা দিয়ে দেই।
দিনমজুরের বসত বাড়ি ভেঙে জমি দখলের চেষ্টা
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
শরীয়তপুরে পুলিশের সামনেই হাতকড়া খুলে পালাল আসামি 