কুড়িগ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর মামলায় জামিন নিতে গেলে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ ৬ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল।
তিনি আরও জানান, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, জেলা বিএনপির সদস্য জামিল রয়েছেন।
জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে কুড়িগ্রাম সদর থানায় ১৬ জন বিএনপি নেতকর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুরের মামলা হয়। সেই মামলায় আজ সাতজন জামিন নিতে গেলে একজনকে জামিন দিয়ে ছয়জনকে কারাগারে পাঠানো হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিএনপির নেতাদের জেলহাজতে পাঠানো বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।
