শিবালয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম

মানিকগঞ্জ শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রহিম খানের নির্বাচনী গাড়িবহরে ককটেল হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
 
অভিযোগে বলা হয়, শনিবার রাত ১১টার দিকে নির্বাচনী প্রচারনার উঠান বৈঠক শেষে ফেরার পথে শিমুলিয়া ইউনিয়নে বিবিরাস্তি কবরস্থান এলাকা অতিক্রম কালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ও ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলাকালে পাশ্ববর্তী কয়েক গ্রামের বাসিন্দা পরিচয়ে ১০ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেয়া হয়। 

উপজেলা চেয়াম্যান প্রার্থী আব্দুর রহিম খান বলেন, গতকাল রাতে আমার গাড়িবহরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে   শিবালয় থানায় একটি অভিযোগ করেছি। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত